মতবিনিময় সভার উদ্দেশ্য
১৯৭২ থেকে ১৯৭৯ সালের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নে উচ্চশিক্ষার উদ্দেশ্যে গমনকারী অভিজ্ঞ প্রাক্তন শিক্ষার্থীদের (ভিপুস্কনিকি) মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণের মাধ্যমে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (SAAB)-এর ভবিষ্যৎ উন্নয়ন ও কার্যক্রম সম্পর্কে সুপারিশ প্রণয়ন করাই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।
সভাটি সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও ফলপ্রসূভাবে পরিচালনার লক্ষ্যে নিম্নলিখিত কার্যপ্রণালি অনুসরণ করা হবে।
সভা পরিচালনার কার্যপ্রণালি
১. সভাপতিত্ব ও সভা পরিচালনা: SAAB-এর সভাপতি মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন এবং সভার কার্যক্রম পরিচালনা করবেন।
২. মতামত প্রদানের যোগ্যতা: কেবল ১৯৭২ থেকে ১৯৭৯ সালের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নে গমনকারী আমন্ত্রিত প্রাক্তন শিক্ষার্থীরা (ভিপুস্কনিকি) আলোচনায় তাঁদের মতামত প্রকাশ করতে পারবেন।
৩. বক্তব্য প্রদানের পদ্ধতি: সকল বক্তব্য সভাপতির মাধ্যমে প্রদান করতে হবে। কোনো অংশগ্রহণকারী বক্তব্য দিতে চাইলে সভাপতির অনুমতি নিয়ে বক্তব্য প্রদান করবেন।
৪. আলোচ্যসূচিভিত্তিক সময় বরাদ্দ: প্রতিটি আলোচ্যসূচির ওপর আলোচনার জন্য আনুমানিক ৩০–৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।
৫. বক্তব্যের সময়সীমা: প্রতিটি আলোচ্যসূচির ওপর মতামত প্রদানের জন্য প্রত্যেক বক্তা ২–৩ মিনিট সময় পাবেন।
৬. ব্যাখ্যা ও স্পষ্টীকরণ: যেকোনো অংশগ্রহণকারী আলোচনার বিষয় সম্পর্কে ব্যাখ্যা বা স্পষ্টীকরণ চাইতে পারবেন। এ ধরনের প্রশ্ন সভাপতির মাধ্যমে উত্থাপন করতে হবে।
৭. আলোচনার সারসংক্ষেপ ও সুপারিশ: প্রতিটি আলোচ্যসূচির আলোচনা শেষে সভাপতি উত্থাপিত গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব ও সুপারিশ সমূহের সারসংক্ষেপ তুলে ধরবেন
৮. সমন্বয় ও কার্যবিবরণী প্রস্তুত: SAAB-এর নির্বাহী কমিটির মনোনীত দুইজন সদস্য সভা পরিচালনায় সভাপতিকে সহায়তা করবেন। তাঁদের দায়িত্ব হবে:
• বক্তব্য দিতে আগ্রহী অংশগ্রহণকারীদের নাম তালিকাভুক্ত করা এবং বক্তব্য প্রদানের ক্রম নির্ধারণে সভাপতিকে সহায়তা করা।
• আলোচনায় উত্থাপিত গুরুত্বপূর্ণ মতামত, প্রস্তাব ও সুপারিশসমূহ লিপিবদ্ধ করা।
প্রত্যাশিত ফলাফল
মতবিনিময় সভার মাধ্যমে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে SAAB-এর ভবিষ্যৎ উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রণয়ন করা হবে।



